স্মার্টফোনেই সরকারি পরিষেবা! এক ক্লিকেই মিলবে সব সুবিধা - 24 Ghanta Bangla News
Home

স্মার্টফোনেই সরকারি পরিষেবা! এক ক্লিকেই মিলবে সব সুবিধা

Spread the love

ভীম উইপিআই (BHIM UPI)

এটি একটি সরকারি UPI পেমেন্ট অ্যাপ, যেখান থেকে সহজেই ডিজিটাল লেনদেন করা যায়। শুধু একটা QR কোড স্ক্যান করেই ব্যাঙ্কে টাকা পাঠানো থেকে মোবাইল, বিদ্যুৎ, গ্যাসের বিল দেওয়া সবই আপনি এর সাহায্যে করতে পারবেন।

এম-আধার (mAadhaar)

এম-আধার হলো আধার কার্ডেরই ডিজিটাল সংস্করণ। এই অ্যাপের মাধ্যমে আপনি ডিজিটাল আধার সংগ্রহ করতে পারেন। বায়োমেট্রিক লক বা আনলক করা, Virtual ID তৈরি করার কাজ খুব সহজেই করে নিতে পারবেন এই অ্যাপে।

এম-পরিবহণ (mParivahan)

অনেকেই সব সময়ে গাড়িতে লাইসেন্স-সব অন্যান্য গুরুত্বপূর্ণ নথি রাখেন না। কিন্তু এই এম-পরিবহণের মাধ্যমে গাড়িচালকরা একটি অ্যাপেই ড্রাইভিং লাইসেন্স (DL)-সহ গাড়ি সংক্রান্ত সব নথিপত্র রাখতে পারবেন। গাড়ি চালকদের জন্য এটি অত্যন্ত দরকারি একটি অ্যাপ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *