Canning encroachment removal: শেষমেশ স্কুলের জমি পুনরুদ্ধার করল পড়ুয়ারাই | Canning Students Lead Drive to Clear Encroachment from Government Land and Waterbody
স্কুলপড়ুয়াদের উদ্যোগImage Credit: TV9 Bangla
দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিংয়ে সরকারি জমি ও জলাশয় দখলমুক্ত করতে এক নজিরবিহীন পদক্ষেপ। এবার উদ্যোক্তা স্থানীয় স্কুলের পড়ুয়ারাই। রাজনৈতিক ক্ষমতার দাপটকে বুড়ো আঙুল দেখিয়ে সোমবার ক্যানিং রায়বাঘিনী হাই স্কুলের ছাত্ররা একজোট হয়ে ভাঙলেন বেআইনি নির্মাণ।
স্থানীয় সূত্রে খবর, তৃণমূল জমানায় রায়বাঘিনী হাই স্কুলের নিজস্ব রক্ষিত পুকুরটি জোরপূর্বক বালি দিয়ে ভরাট করার অভিযোগ ওঠে এলাকার কিছু প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে। শুধু জলাশয় ভরাট করাই নয়, ক্ষমতার অপব্যবহার করে সেই ভরাট করা জমিতে নিজেদের ব্যক্তিগত দোকানপাট তৈরি করে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিলেন তাঁরা। প্রশাসনের নিষ্ক্রিয়তায় দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল স্কুলপড়ুয়া ও স্থানীয় বাসিন্দাদের মনে।
আজ, সোমবার সেই পুঞ্জীভূত ক্ষোভেরই বিস্ফোরণ ঘটে। স্কুলের ছাত্ররা স্বতঃস্ফূর্ত প্রতিরোধ গড়ে তুলে ওই বেআইনি দোকানপাটগুলিতে ভাঙচুর চালায় এবং তা সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়। অবশেষে জলাশয়ের জমিটি সম্পূর্ণরূপে জবরদখলমুক্ত হল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।