Building Collapsed: ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি | Portion of Two Storey building Collapses in North Kolkata, Four Rescued from Debris - 24 Ghanta Bangla News
Home

Building Collapsed: ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি | Portion of Two Storey building Collapses in North Kolkata, Four Rescued from Debris

Spread the love

কলকাতা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে দোতলা বাড়ির একাংশ ভেঙে বিপত্তি। জানা গিয়েছে, ২৪ নম্বর কাশিদত্ত স্ট্রিটের দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। বাড়ির ভিতরে আটকে পড়েন এক বৃদ্ধা সহ চারজন। ঘটনাস্থলে পৌঁছে ওই চারজনকে উদ্ধার করে জোড়াবাগান থানার পুলিশ। প্রতিবেশীদের অভিযোগ,কোনও সংস্কার না হওয়ায় বাড়িটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল। প্রাক্তন পুর প্রতিনিধিকে একাধিকবার জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। প্রতিবেশীদের দাবি, বাড়ির একাংশ ভেঙে পড়ার ফলে পাশের একটি বাড়ির দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়া অংশ সামনের দিকে পড়লে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি, সামনের দিকের বাড়ির ভিতরে থাকা বাসিন্দাদের প্রাণহানির পরিস্থিতি তৈরি হতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *