বনগাঁয় বড় রাজনৈতিক চমক! একদিনে ৬ পঞ্চায়েত প্রধানের পদত্যাগ
আকাইপুর, গোপালনগর-১ ও ২, ছয়ঘড়িয়া,গঙ্গানন্দপুর, ধর্মপুর— উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েতের প্রধানের একযোগে ইস্তফা। সোমবার বনগাঁ ব্লক অফিসে গিয়ে তাঁরা বিডিওর কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দেন। হঠাৎ কেন, কী কারণে তাঁরা পদত্যাগ করেছেন, তা নিয়ে মুখ খুলতে চাননি কেউই। তবে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে এই গণ-ইস্তফাকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা।