জেলায় কিশোরী বিকাশ কেন্দ্র গড়তে উদ্যোগী RSS
সুমন ঘোষ, খড়্গপুর
পশ্চিম মেদিনীপুর জেলায় এ বার কিশোরী বিকাশ কেন্দ্র চালুর ব্যাপারে উদ্যোগী হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। সঙ্ঘের সেবা বিভাগের উদ্যোগে জেলার পিছিয়ে পড়া এলাকায় এই কেন্দ্র গড়ে তোলা হবে। প্রধান লক্ষ্য, বয়ঃসন্ধিকালে কিশোরীরা যাতে ভুল পথে পরিচালিত না হয়। উল্টে তাদের মধ্যে শারীরিক ও বৌদ্ধিক বিকাশ ঘটিয়ে রাষ্ট্রবাদী চিন্তায় উদ্বুদ্ধ করা।