জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সরব ভিনিসিয়াস - 24 Ghanta Bangla News
Home

জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সরব ভিনিসিয়াস

Spread the love

ব্রাজ়িল এবং রিয়াল মাদ্রিদের (Real Madrid) তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Jr) শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, মাঠের বাইরের লড়াইয়েও সমান ভাবে আলোচনায় থাকেন। সম্প্রতি গ্লোবো টিভিকে (Globo TV) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি শৈশব, ঠাকুমার সঙ্গে সম্পর্ক, বর্ণবাদের বিরুদ্ধে তাঁর অবস্থান এবং বিশ্বকাপের স্বপ্ন নিয়ে খোলামেলা কথা বলেছেন।

ঠাকুমাই ছিলেন সবচেয়ে বড় শক্তি

ভিনিসিয়াস জানিয়েছেন, তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন তাঁর ঠাকুমা। ১৬ বছর বয়স পর্যন্ত তিনি ঠাকুমার সঙ্গেই বড় হয়েছেন। তিনি বলেন, ‘আমার জীবনে ঠাকুমার গুরুত্ব ভাষায় প্রকাশ করা কঠিন। আমি যখন ছোট ছিলাম, তখন থেকেই তিনি আমার সব কিছু ছিলেন।’

শৈশবের কথা বলতে গিয়ে ভিনিসিয়াস জানান, তাঁদের পরিবার খুব ছোট্ট একটি বাড়িতে থাকত। বাবা দূরে কাজ করতেন, তাই মা, ভাইবোন এবং ঠাকুমাকেই সংসারের দায়িত্ব সামলাতে হতো। তাঁর দাবি, ‘আমাদের বাড়ি খুব ছোট ছিল। আমি ঠাকুমার সঙ্গেই ঘুমাতাম। তিনি আমাদের জন্য সব কিছু করেছেন। আজও তাঁকে নিয়ে বলতে গেলে ভাষা হারিয়ে ফেলি। তিনি আমার জীবন গড়ে দিয়েছেন।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *