শাস্তি পেয়ে নদীতে নেমে ডিসেরগড়ে মর্মান্তিক পরিণতি তিন স্কুল ছাত্রের
জানা যায়, সেখানে কয়েকজন ক্রিকেট খেলতে শুরু করে। তবে অয়ন, ফইজান ও তেব্রজ ক্রিকেটে যোগ না দিয়ে নদীতে স্নান করতে নামে। স্থানীয়দের দাবি, তিনজনের কেউই সাঁতার জানত না। নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই তারা জলের স্রোতে টানে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য ছাত্রদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। দ্রুত নদীতে নেমে তল্লাশি চালিয়ে তিন কিশোরকে উদ্ধার করা হয়। এর পরে তাদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।