প্রত্যর্পণ, বাণিজ্য-সহ ৯ চুক্তিতে সই, মোদীর সেশেলস সফরে বড় কূটনৈতিক সাফল্য, বৈঠক বিরোধী দলনেতার সঙ্গেও
বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, উন্নয়ন, গ্রিন এনার্জি, স্বাস্থ্য, অপরাধ দমন এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর মতো বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সেশেলসের উন্নয়ন প্রকল্পের জন্য ১৭ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলারের বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন মোদী। এর মধ্যে ১২ কোটি ৫০ লক্ষ ডলার ঋণ এবং ৫ কোটি ডলার অনুদান হিসেবে দেওয়া হবে। পাশাপাশি ১,২৫০ কোটি টাকার একটি ঋণসুবিধা (লাইন অফ ক্রেডিট) সংক্রান্ত সমঝোতাপত্রেও সই করেছে দুই দেশ।