এ বার ইডির স্ক্যানারে সব্যসাচী দত্ত, বিড়ম্বনা কি বাড়তে চলেছে?
চাপ বাড়ছে বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তর। এ বার তাঁর বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান শুরু করল ED। সূত্রের খবর, সব্যসাচীর নামে যে FIR হয়েছে, তার নথি সংগ্রহ করছে ইডি। তবে এখনও ECIR (The Enforcement Case Information Report) করেনি ইডি। অন্যদিকে সব্যসাচী দত্তের বিরুদ্ধে কতগুলি মামলা আছে, এ ব্যাপারে আগামী সাত দিনের মধ্যে হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানাতে হবে রাজ্যকে। আগামী ১৩ জুলাই মামলার পরবর্তী শুনানি বলে সোমবার জানাল বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ।