বিশ্বকাপের মাঝেই সন্তানশোক, তবু দেশের জন্য লড়াই ছাড়েননি কোডি গাকপো - 24 Ghanta Bangla News
Home

বিশ্বকাপের মাঝেই সন্তানশোক, তবু দেশের জন্য লড়াই ছাড়েননি কোডি গাকপো

Spread the love

নোয়া লিখেছেন, ‘ভাঙা হৃদয় নিয়ে জানাচ্ছি, আমাদের পুত্রসন্তান গর্ভাবস্থাতেই মারা গিয়েছে। এই কঠিন সময়ে আমাদের প্রতি ভালোবাসা ও সমর্থন দেখানোর জন্য সবাইকে ধন্যবাদ। এলাইজা রাফায়েল গাকপো, তুমি চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। তুমি সব সময় আমাদের সন্তান হয়ে থাকবে।’

পরে আরও একটি আবেগময় বার্তায় তিনি জানান, তাঁদের বড় ছেলে স্যামুয়েলকে নিয়ে একটি গির্জায় গিয়েছিলেন তাঁরা। সেখানে একটি মোমবাতি জ্বালানোর পর খেলার মাঠে যান। কাকতালীয় ভাবে সেখানে থাকা একমাত্র শিশুটির নামও ছিল এলাইজা।

নোয়া লেখেন, ‘এর চেয়ে সুন্দর কোনও বার্তা আমরা পেতে পারতাম না। মনে হয়েছে, ঈশ্বর আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে, আমাদের ছোট্ট ছেলেটি কখনও আমাদের থেকে দূরে নেই।’

ব্যক্তিগত সময় চাইলেন গাকপো

এই কঠিন পরিস্থিতি নিয়ে নিজের অনুভূতির কথাও জানিয়েছেন গাকপো। পরিবারের জন্য কিছুটা ব্যক্তিগত সময় চেয়ে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গাকপো বলেন, ‘এটা আমাদের পরিবারের জন্য অবিশ্বাস্য রকম কঠিন একটা সময়। আমরা বিনীত ভাবে সবার কাছে অনুরোধ করছি, আমাদের কিছুটা ব্যক্তিগত পরিসর ও সময় দিন। আমাদের পরিস্থিতি বোঝার জন্য ধন্যবাদ।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *