Railway Smoking Punishment: ট্রেনে বা স্টেশনে লুকিয়ে ধূমপান করলেই এবার ১০ গুণ বেশি জরিমানা! ট্রেনেও চড়তে পারবেন না... | Indian Railway Smoking Rules: Smoking in Train or Station? You Could Face 10x Higher Fine and Even Be Stopped from Travelling - 24 Ghanta Bangla News
Home

Railway Smoking Punishment: ট্রেনে বা স্টেশনে লুকিয়ে ধূমপান করলেই এবার ১০ গুণ বেশি জরিমানা! ট্রেনেও চড়তে পারবেন না… | Indian Railway Smoking Rules: Smoking in Train or Station? You Could Face 10x Higher Fine and Even Be Stopped from Travelling

Spread the love

নয়া দিল্লি: বদলে গিয়েছে রেলের নিয়ম। আরও কঠোর হয়েছে শাস্তি। রেলের (Railways Rules) কোনও আইন অমান্য করলেই এবার কড়া শাস্তির মুখে পড়তে হবে। সকলেই জানেন যে ট্রেনে ধূমপান (Smoking) নিষিদ্ধ। এমনকী রেলস্টেশনেও ধূমপান করা যায় না। এবার ট্রেনে বা স্টেশনে ধূমপান করার ক্ষেত্রে শাস্তি আরও কড়াকড়ি করা হল।

ধূমপান করলেই কড়া শাস্তি-

ভারতীয় রেলওয়ের (Indian Railways) ১৬৭ ধারায় ট্রেন ও রেলস্টেশনে ধূমপান দণ্ডনীয় অপরাধ। নতুন জন বিশ্বাস আইন ২০২৬-র অধীনে রেলওয়েজ অ্যাক্টের ১৬৭(৩) ধারায় এবার ট্রেন বা স্টেশনে কোনও যাত্রী ধূমপান করলে ২০০০ টাকা জরিমানা দিতে হবে। আগে এই জরিমানার অঙ্ক ছিল ২০০ টাকা।

নতুন নিয়মে বলা হয়েছে, ধূমপান করতে গিয়ে ধরা পড়লে শুধুমাত্র ২০০০ টাকা জরিমানাই নয়, তার সঙ্গে টিকিট-ও বাজেয়াপ্ত করা হবে। ওই যাত্রী আর ভ্রমণ করতে পারবেন না। যদি ট্রেনের ভিতরে ধূমপান করতে গিয়ে ধরা পড়েন, তাহলে টিটিই বা রেল আধিকারিক ওই যাত্রীকে ট্রেন থেকে নামিয়েও দিতে পারবেন।

যদি কোনও যাত্রী জরিমানা দিতে অস্বীকার করেন, তাহলে তাকে আদালতে পেশ করা হতে পারে। ৫০০০ টাকা পর্যন্ত জরিমানার শাস্তির মুখেও পড়তে হবে।

হকারির ক্ষেত্রেও কড়া শাস্তি-

ট্রেনে বহু হকার বিনা লাইসেন্সেই জিনিস বিক্রি করে জীবন নির্বাহ করেন। রেলের নিয়ম অনুযায়ী, বিনা অনুমতিতে হকারি করা এবং প্যাসেঞ্জার এরিয়ায় কোনও জিনিস বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। রেলওয়ে অ্যাক্ট ১৯৮৯-র ১৪৪ ধারার অধীনে এটি শাস্তিযোগ্য অপরাধ।

জন বিশ্বাস আইন ২০২৬-এ বলা হয়েছে, এবার থেকে ট্রেনে  বিনা লাইসেন্সে হকারি করলে ২০০০ টাকা করে জরিমানা করা হবে। কোনও ব্যক্তি জরিমানা না দিলে, তাকে আদালতে পেশ করা হবে। সেক্ষেত্রে তিন মাস পর্যন্ত জেল বা ৫০০০ টাকা জরিমানা বা উভয় শাস্তিই হতে পারে।

ভিক্ষাবৃত্তিও নিষিদ্ধ-

দূরপাল্লার হোক বা লোকাল ট্রেন, ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ ভিক্ষা করতে গিয়ে ধরা পড়েন, তাহলে তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে। পাশাপাশি তাকে ২০০০ টাকা জরিমানা করা হবে। যদি কেউ সেই জরিমানা না দেন, তবে রেলওয়েজ অ্য়াক্টের ১৪৪(২) ধারায় তিন মাসের জেল বা ৫০০০ টাকা জরিমানা বা উভয় শাস্তিই হতে পারে।  যদি কেউ চারবারের বেশি এই অপরাধ করেন, তাহলে ১৪৪(৩) ধারায় এক বছর পর্যন্ত জেল বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *