ঘানাকে হারিয়ে নক আউটে ক্রোয়েশিয়া, নজর কাড়লেন মদ্রিচ - 24 Ghanta Bangla News
Home

ঘানাকে হারিয়ে নক আউটে ক্রোয়েশিয়া, নজর কাড়লেন মদ্রিচ

Spread the love

FIFA World Cup: অবশেষে এবারের বিশ্বকাপের শেষ ৩২এ স্থান করে নিল ক্রোয়েশিয়া।‌ রবিবার ভারতীয় সময় রাত আড়াইটে নাগাদ গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে নেমেছিল ক্রোটরা। যেখানে…

FIFA World Cup: অবশেষে এবারের বিশ্বকাপের শেষ ৩২এ স্থান করে নিল ক্রোয়েশিয়া।‌ রবিবার ভারতীয় সময় রাত আড়াইটে নাগাদ গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে নেমেছিল ক্রোটরা। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল শক্তিশালী ঘানা। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় ক্রোয়েশিয়া। এদিন দলের হয়ে গোল করেন যথাক্রমে পিটার সুচিক এবং নিকোলা ভ্লাসিচ। অন্যদিকে, ঘানার হয়ে গোল করেন ডেরিক লুকাসেন। যারফলে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকল ইংল্যান্ড। তারপর ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এলো ক্রোয়েশিয়া এবং তৃতীয় স্থানে থাকলো ঘানা।

একটা সময় ক্রোয়েশিয়ার পরের রাউন্ডে যাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও এবার বদলেছে সেই পরিস্থিতি। যারফলে পরের রাউন্ড নিশ্চিত ক্রোটদের। পানামা ম্যাচের পর এই ম্যাচ যে অনেকটাই কঠিন হবে জানা ছিল সকলের। তবুও নিজেদের সেরাটা দিয়েই যে পরের রাউন্ডে যেতে চাইবে দলের ফুটবলাররা সেটা স্পষ্ট ছিল সকলের কাছেই। যারফলে ম্যাচের প্রথম বাঁশি বাজার পর থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল দলের আপফ্রন্টকে। তারপর ৩১ মিনিটের মাথায় আসে পিটার সুচিকের দৌলতে আসে প্রথম গোল। ১-০ এগিয়ে যায় ক্রোয়েশিয়া।

তবে দ্বিতীয়ার্ধে যথেষ্ট চাপ বাড়াতে শুরু করে ঘানা শিবির। তারপর ৭২ মিনিটে এসেছিল সমতা সূচক গোল। প্রতিপক্ষের ডিফেন্ডারদের টেক্কা দিয়ে বল গোলে ঠেলে দিয়েছিলেন ডেরিক। ম্যাচে ফিরলেও ক্রোয়েশিয়ার ক্রমাগত আক্রমণে কার্যত দিশেহারা হওয়ার পরিস্থিতি দেখা দিচ্ছিল ঘানার। পাশাপাশি বিশ্বকাপের শুরুতে খুব একটা ছাপ ফেলতে না পারলেও পানামা ম্যাচ থেকেই নিজের পুরনো ছন্দে ধরা দিয়েছিলেন লুকা মদ্রিচ। তাঁর দৌলতেই কার্যত পরের রাউন্ডে যেন কোয়ালিফাই করে গেল ক্রোয়েশিয়া। ৮৩ মিনিটের মাথায় নিকোলার গোলে জয় সুনিশ্চিত করে মদ্রিচরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *