সাপের সঙ্গে সেলফি, বিতর্ক মালবাজারে
এই সময়, মালবাজার: বন দপ্তরের পক্ষ থেকে সচেতনতার প্রচার চালানো হয়। পরিবেশকর্মীরাও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সচেতন করেন জনতাকে। কিন্তু বন্যপ্রাণ নিয়ে চেতনার জাগরণে যে অনেক কাজ বাকি, তা ফের প্রমাণ করল মালবাজারের ঘটনা।