TMC Leader Arrested: মোটা টাকার বিনিময়ে হাসপাতালে পাকা চাকরির টোপ, সরকার বদলাতেই খেলা শেষ তৃণমূল নেতার | Trinamool leader arrested in Bankura's Onda for swindling a large sum of money under the pretext of providing jobs - 24 Ghanta Bangla News
Home

TMC Leader Arrested: মোটা টাকার বিনিময়ে হাসপাতালে পাকা চাকরির টোপ, সরকার বদলাতেই খেলা শেষ তৃণমূল নেতার | Trinamool leader arrested in Bankura’s Onda for swindling a large sum of money under the pretext of providing jobs

Spread the love

রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: TV 9 Bangla

বাঁকুড়া: রাজ্যে সরকার বদলাতেই জোরদার অ্যাকশনে পুলিশ। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। গতকাল ভাইজান আলী মণ্ডল নামের ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে ওন্দা থানার পুলিশ। ধৃত ভাইজান আলী মণ্ডল ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমানে ওন্দা পঞ্চায়েত সমিতির সদস্য। এদিনই তাঁকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলেও চলছে চাপানউতোর। 

বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েত এলাকার দাপুটে তৃনমূল নেতা হিসাবে পরিচিত ছিলেন ভাইজান আলী মণ্ডল। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চাকরি করে দেওয়ার নাম করে এক যুবকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ, মোটা অঙ্কের টাকা নিলেও ওই যুবকের চাকরি হয়নি। যে টাকা দিয়েছিলেন সেই টাকা ফেরতও পাননি ওই যুবক। 

টাকা ফেরত চাইতে গেলে প্রথমে ভাইজান আলী মণ্ডল টালবাহানা শুরু করে। পরে ওই যুবককে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারী বলছেন, শাসক দলের নেতা হওয়ায় এতদিন ভাইজান আলীর বিরুদ্ধে অভিযোগ জানানোর সাহস পাননি তিনি। রাজ্যে পালাবদলের পর পরিস্থিতি বদলাতেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। ওন্দা থানায় দায়ের হয় অভিযোগ। অভিযোগ পেতেই পুরোদমে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। তদন্তে নেমে শনিবার রাতে ওন্দা থানার পুলিশ ভাইজান আলীকে গ্রেফতার করে। তাঁকে হেফাজতে নিয়েই ঘটনার মূলে যেতে চাইছে পুলিশ। তাঁর সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *