Lenin Sarani in Kolkata: সোহরাওয়ার্দির পর এবার লেনিন? বদলাচ্ছে আর কোন কোন রাস্তার নাম? | From Kolkata to the districts—after Suhrawardy Avenue, which other roads are being renamed? - 24 Ghanta Bangla News
Home

Lenin Sarani in Kolkata: সোহরাওয়ার্দির পর এবার লেনিন? বদলাচ্ছে আর কোন কোন রাস্তার নাম? | From Kolkata to the districts—after Suhrawardy Avenue, which other roads are being renamed?

Spread the love

কী বলছেন কার্তিক মহারাজ? Image Credit: TV 9 Bangla GFX

কলকাতা: সোহরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পাল্টে যে গোপাল মুখার্জি রোড হচ্ছে সেই খবর আগেই জানা গিয়েছিল। তা নিয়ে নাগরিক মহলে চাপানউতোরেরও অন্ত নেই। এবার কলকাতা পুরসভার তরফে লাগানো হল নামকরণের নতুন বোর্ড। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন কলকাতার আবেগের সঙ্গে যে সব মানুষের নাম জড়িয়ে রয়েছে তাঁদের নামেই রাস্তার নামকরণ হবে। অবশেষে তা বাস্তবায়িত হওয়ায় উচ্ছ্বসিত সাধরণ মানুষও।

প্রসঙ্গত, ডিরেক্ট অ্যাকশন ডে তে রুখে দাঁড়িয়েছিলেন এই গোপাল পাঁঠাই। ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে বহু মানুষের প্রাণও বাঁচান। এবার এত বছর পর তাঁর নামে কলকাতার রাস্তার নাম হওয়ায় উচ্ছ্বসিত নাগরিক মহলের বড় অংশই। কিন্তু শুধু সোহরাবর্দি অ্যাভিনিউয়ই নয়, শীঘ্রই কলকাতার আরও অনেক রাস্তারই নামই বদলে যেতে পারে। শহরের অন্যতম ব্যস্ত রাস্তা লেনিন সরণীর নামও কি তাহলে বদলাতে পারে? কার্তিক মহারাজ বলছেন বদলের ছবি দেখা যেতে পারে অন্য়ান্য জেলাতেও। তাঁকেই রাস্তার নাম পরিবর্তনের যে কমিটি তাঁর চেয়ারম্যান করছে সরকার। নিজেই জানালেন সেই কথা। 

কার্তিক মহারাজ বলছেন, “ইতিহাসবিদ, প্রবীণ নাগরিকদের নিয়ে একটা কমিটি করা হবে। তাঁরাই রাস্তার নাম বদলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বহু দিনের পরাধীনতার ফলে আমাদের মানসিকতা, আমাদের শিক্ষা-দীক্ষা অনেকটা পরিবর্তিত হয়েছে। যাঁর ফলে কিছুটা অসুবিধা হবে। কিন্তু আমরা প্রতিটা দিক চিন্তা-ভাবনা করছি। সময় লাগবে।” কার্তিক মহারাজ বলছেন, অগস্টেই তৈরি হবে কমিটি। জনা দশেক সদস্য থাকবেন। তাঁর কথায়, “প্রথমে কলকাতাকে নিয়ে আমরা বসব। তারপর পার্শ্ববর্তী জেলাগুলিতে হাত দেওয়া হবে। ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত, ভারতবর্ষের স্বাধীনতা, ভারতের ইতিহাসের সঙ্গে যুক্ত এমন কোনও নাম আমরা বেছে নেব। সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *