Kartik Maharaj: বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ | Kartik Maharaj to Head Committee for Renaming Roads in Bengal - 24 Ghanta Bangla News
Home

Kartik Maharaj: বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ | Kartik Maharaj to Head Committee for Renaming Roads in Bengal

Spread the love

বদলের বাংলায় এবার বদলাতে চলছে রাস্তা ইতিমধ্যেই সোহরাবর্দি থেতে নাম পাল্টে গোপাল মুখার্জি রোড করা হয়েছে। এদিকে, রাস্তার নাম বদল নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কার্তিক মহারাজের নেতৃত্বে একটি কমিটি গঠনের কথা জানিয়েছেন। চেয়ারম্যান করা হয়েছে কার্তির মহারাজকে। এই বিষয়ে কার্তিক মহারাজ বলেন,”আমরা ইতিমধ্যেই আলোচনা চালাচ্ছি। যাঁরা ইতিহাসবিদ, প্রবীণ নাগরিক, তাঁদের নিয়ে একটা কমিটি গঠন করা হবে। সেই কমিটি সিদ্ধান্ত নেবে কোন কোন রাস্তা পরিবর্তন হবে। সেটা আমরা অবশ্যই ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত, ভারতের স্বাধীনতা, ইতিহাসের যুক্ত এমন কোনও নাম আমরা বেছে নেব। সময় লাগবে। অগাস্ট মাসে ১০ জনকে নিয়ে কমিটি তৈরি করা হবে। প্রথম কলকাতাকে নিয়ে আলোচনা হবে। পরে পার্শ্ববর্তী এলাকাগুলিতে হাত দেওয়া হবে। নাম কী কী হবে, কোন রাস্তা পরিবর্তন করা হবে, তা এখন আলোচনা সাপেক্ষ। বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়েও চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন তিনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *