যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের মিসাইল হামলা, ইরানের সামরিক পরিকাঠামো গুঁড়িয়ে দিল আমেরিকান সেনা
হিংসার জবাবে হিংসাই মিলবে বলে নতুন করে ইরানকে আক্রমণ করেছেন আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্সও। X পোস্টে তিনি লিখেছেন, ‘ইরান যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে। আমরা তা মেনে চলছি। কোনও মতভেদ থাকলে আলোচনা করা যেতে পারে। কিন্তু হিংসার জবাব হিংসা দিয়েই দেওয়া হবে।’ এর আগে শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইরানের বিরুদ্ধে আমেরিকা পাল্টা হামলা চালাবে কি না? জবাবে ট্রাম্প সংক্ষেপে বলেছিলেন, ‘দেখতেই পাবেন।’