আয়ারল্যান্ডের কাছে সিরিজ় হার, নেগেটিভ মার্ক দিয়ে শুরু ক্যাপ্টেন শ্রেয়সের যাত্রা
১৫৫ রান তাড়া করতে নেমে মনে করা হয়েছিল ভারত সহজেই টার্গেট পূরণ করে ফেলবে। কারণ সাম্প্রতিক রেকর্ড। গত বিশ্বকাপ জয়, IPL এর পর প্রত্যাশা ছিল প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে কামব্যাক করবে। কিন্তু ছবিতে বদল আসেনি। সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা দুই ওপেনার গোল্ডেন ডাক হন। জয় মোন্ড্রার বলে আউট হন তাঁরা। ঈশান কিষান ১১ বলে করেন মাত্র ১২ রান। অধিনায়ক শ্রেয়স আইয়ারও ব্যর্থ। ৭ বলে করেন ১০।
একমাত্র তিলক বর্মা রান পান। ৪৬ বলে করেন ৫৫। তাঁর এই কার্যকর বোলিং না হলে ছবিটা অন্যরকম হতে পারত, আরও লজ্জার হারের মুখে পড়তে হতো। অক্ষর প্যাটেল, শিবম দুবের মতো অলরাউন্ডারদের মধ্যে IPL-এর পারফরম্যান্সের কোনও ছাপ দেখা যায়নি। তিলকের সর্বোচ্চ ৫৫ রান বাদ দিলে আর কেউ কাছাকাছি যেতে পারেননি।
আয়ারল্যান্ডের হয়ে জয় মুন্দ্রা ও লিয়াম ম্যাককার্টি ৩টে করে উইকেট নেন। একটি করে উইকেট নেন ম্যাথিউস হাম্প্রিস ও হ্যারি টেক্টর। ভারত শেষ বল পর্যন্ত লড়ে ৯ উইকেটে ১৫৩ রানে আটকে যায়।