‘অনেক কিছু সহ্য করতে হয়েছে…’, ফের গোবিন্দার ‘পরকীয়া’ নিয়ে মুখ খুললেন স্ত্রী সুনীতা
চাঞ্চল্যকর তথ্য প্রকাশের মধ্যে দিয়ে শুরু হলো ‘লক আপ ২’। শোয়ের মঞ্চে পা রেখেই ফের বোমা ফাটালেন প্রতিযোগী সুনীতা আহুজা। এ বার গোবিন্দার সঙ্গে বিবাহিত জীবন নিয়ে মুখ খুললেন সুনীতা। ব্যক্তিগত জীবন নিয়ে চলতে থাকা অতীতের নানা গুজব নিয়ে মুখ খুললেন অভিনেতা। তাঁর স্বামীর পরকীয়া নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন অভিনেত্রী।
সুনীতা মনে করেন কাউকে ভালোবাসার অর্থ হলো সম্পর্কের কঠিন সময়ের মধ্যে দিয়েও যাওয়া। ‘চিচি’ (গোবিন্দাকে এই নামে ডাকেন সুনীতা) সম্পর্কে বলতে গিয়ে সুনীতা বলেন, ‘যখন আপনি কাউকে ভালোবাসেন, তখন আপনাকে সব কিছু সহ্য করতে হয়। ‘চিচি’ জীবনে কতগুলো পরকীয়া করেছে? আপনি প্রশ্ন করলে এই উত্তর আমি দিতে পারব না। অনেক সহ্য করেছি। অভিনেতা-অভিনেত্রীদের পরকীয়া থাকে, সেটা ঠিক কথা। আমার মনে হয়, এত বছর ধরে চিচিকে সাপোর্ট করার পরে, পরের জন্মে আমি তাঁর মতো ছেলে হওয়ার যোগ্য।’
শুধু তাই নয়, সম্পর্কে তৃতীয় কোনও ব্যক্তির আগমন ঘটলে মানুষের জীবন কী ভাবে বদলে যায়, সেই বিষয়ে সুনীতা বলেন, ‘যত দিন স্বামী-স্ত্রী একসঙ্গে থাকে, তত দিন সব কিছু ঠিক থাকে। কিন্তু যখন সম্পর্কে তৃতীয় কোনও ব্যক্তি আসে, তখন পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।’
গোবিন্দার পায়ে গুলি লাগার প্রসঙ্গ উঠতেই কথা সুনীতা বলেন, ‘আপনারা তো সবাই জানেন ওর হাঁটুতে গুলি লেগেছিল। একটা গুলি তখনই লাগে যখন জীবনে অন্য কেউ চলে আসে। এই কথাটা কিন্তু আমি মিথ্যে বলিনি। তবে সেই সময়ে অনেকেই বলেছিলেন গুলি আমি করেছি। একটা কথা বলতে চাই, আমি কিন্তু কখনওই লক্ষ্য মিস করি না।’