তিস্তায় ‘চিনা আশ্বাস’ নিয়েই ঢাকায় তারেক
কুদ্দুস আফ্রাদ, ঢাকা
তিস্তার জল বিষয়ক প্রকল্পে চিন প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে— প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন সফরে দ্বিপাক্ষিক বৈঠকে এ নিয়ে সবুজ সঙ্কেত মিলেছে বলে জানিয়েছে ঢাকা। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টাকে উদ্বৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও তারেক ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে কথা হয়েছে। তবে, তা নিয়ে কোনও সুনির্দিষ্ট চুক্তি হয়নি। দু’দিনের বেজিং সফর শেষে শুক্রবার রাতে ঢাকায় ফিরেছেন তারেক।