Taratala Building Collapse: 'বজরংবলী নিকাল দো ইহাঁসে...', তারাতলার হাড়হিম করা ভিডিয়ো প্রকাশ্যে, হাসপাতাল থেকে বেরিয়ে যা বললেন মানিকচাঁদ | Injured person Manikchand shares video of Taratala building collapse, talks about structure - 24 Ghanta Bangla News
Home

Taratala Building Collapse: ‘বজরংবলী নিকাল দো ইহাঁসে…’, তারাতলার হাড়হিম করা ভিডিয়ো প্রকাশ্যে, হাসপাতাল থেকে বেরিয়ে যা বললেন মানিকচাঁদ | Injured person Manikchand shares video of Taratala building collapse, talks about structure

Spread the love

কলকাতা: ‘একটা আওয়াজ। উপরের দিকে তাকাতেই…।’ একটা মুহূর্ত। সব নীচে পড়ে গেল। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়ার পর এটুকুই বলতে পারছেন মানিকচাঁদ। তিনি সুস্থ হয়েছেন। কিন্তু তাঁর পরিবারের তিন সদস্যকে হারিয়েছেন তারাতলার এই দুর্ঘটনায়। ঘটনার মুহূর্তের ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। মানিকচাঁদের দাবি, ইঞ্জিনিয়ারদের ভুলেই এই দুর্ঘটনা ঘটেছে।

ঘটনার তিনদিন পর প্রাথমিক উদ্ধারকাজ শেষ হয়েছে তারাতলায়। এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত অনেকে। বেশ কয়েকজনের চিকিৎসা চলছে এসএসকেএমে। তাঁদের মধ্যে অন্যতম মানিকচাঁদ। বিহারের বাসিন্দা এই যুবক সহ পরিবারের মোট ৬ সদস্য তারাতলায় কাজ করতে এসেছিলেন। দৈনিক ১০০০ টাকার বিনিময়ে কাজ করতেন তাঁরা। তাঁদের মধ্যে ৩ সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনার মুহূর্তের একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, রক্তাক্ত অবস্থা তাঁর। আহত শ্রমিককে বলতে শোনা যাচ্ছে, ‘বজরংবলী নিকাল দো ইহাঁসে…’

এদিন হাসপাতালে থেকে ছাড়া পাওয়ার পর মানিকচাঁদ বলেন, কিছু বোঝার মতো সময় পায়নি কেউ। উপরের দিকে তাকালাম আর দেখলাম সব নীচে পড়ে গেল। তাঁর দাবি, ইঞ্জিনিয়ারদের ভুলেই এই দুর্ঘটনা ঘটেছে। মানিকচাঁদ বলছেন, “উপর থেকে ঢালাই ফেলার কাজ শুরু করা ঠিক হয়নি। ইঞ্জিনিয়াররা বলেছিল, উপর থেকেই ঢালাই করা হবে।” নিজে সুস্থ হলেও পরিবারের তিন সদস্যকে ফিরিয়ে নিয়ে যেতে পারছেন না বলে আক্ষেপ রয়েই যাচ্ছে মানিকচাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *