10-Foot-Long Python: গলায় ১০ ফুট লম্বা অজগর জড়িয়ে দেদার ছবি! কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন বনমন্ত্রী | Photos showing a 10 foot long python wrapped around the neck! Forest Minister speaks of taking strict action - 24 Ghanta Bangla News
Home

10-Foot-Long Python: গলায় ১০ ফুট লম্বা অজগর জড়িয়ে দেদার ছবি! কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন বনমন্ত্রী | Photos showing a 10 foot long python wrapped around the neck! Forest Minister speaks of taking strict action

Spread the love

জলপাইগুড়ি: অজগরকে গলায় পেঁচিয়ে ছবি, উঠল সেলফি। জলপাইগুড়ির মালবাজারের এই ছবি ঘিরে বিতর্ক। উঠছে বন্যপ্রাণ সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ। মালবাজার মহকুমার মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১০ ফুট লম্বা এই অজগর। কিন্তু সেটিকে উদ্ধারের পর বন দফতরের হাতে তুলে না দিয়ে এলাকার লোকজন গলায় ঝুলিয়ে, শরীরে পেঁচিয়ে ছবি তুলতে থাকেন। উল্লাসে ফেটে পড়ে জনতা। 

শেষে খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করেন। তারপরই নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এদিকে ভারতের বন্যপ্রাণ সুরক্ষা আইন, ১৯৭২ অনুযায়ী ভারতীয় অজগর শিডিউল–১-এর অন্তর্ভুক্ত সংরক্ষিত প্রাণী। অনুমতি ছাড়া এ ধরনের বন্যপ্রাণী ধরা, বহন করা, প্রদর্শন করা বা বিরক্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু তারপরেও কেন এই ছবি দেখতে হল সেই উত্তর মিলছে না। উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ কর্মীরা। কেন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বারেবারেই এই ছবি সামনে আসছে সেই প্রশ্ন তুলছেন তাঁরা। 

উদ্বেগ প্রকাশ করেছেন বনমন্ত্রী মনোজ ওরাঁও। তাঁর কথায়, “এই ধরনের কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আমরা অবশ্যই কঠোরভাবে এটা দমন করার চেষ্টা করব। সবাই জানে বন্যপ্রাণীদের সঙ্গে এটা করা যায় না। তারপরেও নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য এই ধরনের কাজ হচ্ছে। আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আইনত ব্যবস্থা নেওয়া হবে। মানুষ যাতে এই ধরনের কাজ আর না করে তার জন্য আমরা সচেতনতামূলক প্রচারও করব।”  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *