‘সেরা দল খেললেও হারতাম’, ফ্রান্সের বিরুদ্ধে বেঞ্চে বসে ৪ গোল দেখার পর দাবি হাল্যান্ডের - 24 Ghanta Bangla News
Home

‘সেরা দল খেললেও হারতাম’, ফ্রান্সের বিরুদ্ধে বেঞ্চে বসে ৪ গোল দেখার পর দাবি হাল্যান্ডের

Spread the love

ম্যাচ চলাকালীনও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। দল ৪-১ গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে হাল্যান্ডকে মাঠে নামাননি কোচ। এতে নেটপাড়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন সোলবাক্কেন। অনেক সমর্থকের দাবি, ম্যাচ শুরু হওয়ার আগেই যেন জয় পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল নরওয়ে।

কোচের সিদ্ধান্তকে সমর্থন করলেন হাল্যান্ড

তবে ম্যাচ শেষে কোচের পাশে দাঁড়িয়েছেন আর্লিং হাল্যান্ড। তাঁর মতে, ফ্রান্স এতটাই শক্তিশালী দল যে নরওয়ের সেরা একাদশ খেললেও ফল ভিন্ন হতো না। হাল্যান্ড বলেন, ‘ম্যাচের আগেও বলেছিলাম, বিষয়টি নিয়ে আমার কোনও সমস্যা নেই। এখনও একই অবস্থানে আছি।’ তিনি আরও বলেন, ‘ফ্রান্স যাই হোক ভালো দল ছিল। আমাদের সেরা একাদশ খেললেও তাদের হারাতে পারতাম বলে মনে হয় না।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *