সোনাখালিতে নয়া থানার আবেদন জানালেন তপন
বাবলু সাঁতরা, ঘাটাল
দাবি দীর্ঘ দিনের। সে দাবি পূরণের প্রতিশ্রুতিও মিলেছিল। কিন্তু কাজের কাজ? নাহ্, কিস্যু হয়নি। বৃহস্পতিবার স্থানীয়দের সেই দাবিই বিধানসভায় তুলে ধরলেন দাসপুরের বিধায়ক বিজেপির তপন দত্ত। ফলে, ফের আশায় বুক বাঁধছে দাসপুর।