রাম মন্দির অনুদান চুরি বিতর্কে ইস্তফা ট্রাস্ট প্রধানের
অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া অনুদান চুরির অভিযোগে আট জনের গ্রেপ্তারির পরেই নয়া মোড়। আচমকাই ইস্তফা ট্রাস্ট সচিব চম্পত রাইয়ের। ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর মূল দায়িত্বে ছিলেন তিনিই। তাই নৈতিক দায় স্বীকার করেই তাঁর এই পদক্ষেপ বলে দাবি। এ ছাড়া চম্পত রাইয়ের সঙ্গেই ইস্তফা দিয়েছেন ট্রাস্টের সদস্য অনিল মিশ্রাও। SIT-এর তদন্ত রিপোর্টের ভিত্তিতে বৃহস্পতিবারই আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।