হেলমেট পরেও মিলল না রক্ষা...থানা থেকে বেরোতেই ডিম - 24 Ghanta Bangla News
Home

হেলমেট পরেও মিলল না রক্ষা…থানা থেকে বেরোতেই ডিম

Spread the love

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আউসগ্রাম থানার অন্তর্গত ভুঁয়েরা গ্রামের বাসিন্দা ও বিজেপি কর্মী কিরণশঙ্কর হালদারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। কিরণশঙ্করের অভিযোগ, ২০২১ সালের বিধানসভা ভোটের ফল বেরনোর পরে শেখ আব্দুল লালন ও তাঁর ছেলে শেখ আফজল রহমানের উপস্থিতিতে বাড়ি ভাঙচুর করেছিলেন তৃণমূল কর্মীরা। বাড়ির জিনিসপত্র ভাঙচুর,বাড়ির মহিলাদের অকথ্য গালিগালাজ-শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। বাড়ির পাশে থাকা কাপড়ের দোকানেও ভাঙচুর চালানো হয়েছিল। দোকান থেকে প্রায় ৭ লক্ষ টাকার জিনিসপত্র লুট করে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। পরেও লাগাতার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কিরণশঙ্কর।

সেই সময়ে প্রাণের ভয়ে অভিযোগ না করলেও রাজ্যে পালাবদলের পরে, ১৯ কিরণশঙ্কর হালদার আউশগ্রাম থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তে নেমে আউশগ্রাম থানার পুলিশ কলকাতা থেকে শেখ আবদুল লালন ও তার পুত্র শেখ আফজল রহমানকে গ্রেপ্তার করে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *