সমকাজে সমবেতনের ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া পার্শ্বশিক্ষকদের
সাম্মানিক বৃদ্ধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও শোনা গিয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক জেলার দুই পার্শ্বশিক্ষকের কথায়, ‘প্রথম বার ক্ষমতায় এসে প্রথম বাজেটেই পাঁচ হাজার টাকা সাম্মানিক বৃদ্ধিও বড় পাওনা। তবে পে-কমিশন ঘোষণার সময়ে সরকার আমাদের সমকাজে সমবেতনের বিষয়টিও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করবে বলে আশা করছি।’ অন্যদিকে, বীরভূমের সিউড়ি কালীগতি স্মৃতি নারী শিক্ষা নিকতনে ২০০৮-এ ৩৫০০ টাকার সাম্মানিকে এই পদে যোগ দেন ইংরেজি ও বাংলায় স্নাতকোত্তর ডিগ্রিধারী ও বিএড প্রশিক্ষণ নেওয়া শ্রাবণী চট্টোপাধ্যায়। নতুন সরকারের বাজেট ঘোষণার পরে তাঁদের সাম্মানিক প্রায় ১৩,১৪১ থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৮,১৪১ টাকা। তাঁদের কথায়, ‘ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের পার্শ্বশিক্ষকদের মতোই বেতন বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেটা হলো না।’