মৃত্যুর ৯ দিন পরে শেষকৃত্য অভিনেত্রী সঞ্চিতা উগলের, কেন এত দেরি হলো?
অভিনেত্রী সঞ্চিতা উগালে-র অকালমৃত্যু এখনও মেনে নিতে পারেননি কেউই। ‘কুমকুম ভাগ্য’, ‘ওয়াগলে কি দুনিয়া’, ‘দিলওয়ালি দুলহা লে জায়েগি’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে মৃত্যুর নয় দিন পরে। গত ২৩ জুন শেষকৃত্য হয় অভিনেত্রীর।