বিয়ের পরে শারীরিক সম্পর্কের প্রস্তাব? গৌরবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন প্রেমিকার
ঘটনার সূত্রপাত গৌরবের স্ত্রী প্রিয়াঙ্কার একটি পোস্টের পর থেকে। যেখানে নৃত্যশিল্পী স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘এমন মানুষ যদি তোমাদের লাইফ পার্টনার হতো যে নিজেকে প্রতিষ্ঠিত করতে দিন রাত এক হয়ে খাটছে, তার পাশে বসে সারাদিন কোনও কাজ না করে ফোন ঘেঁটে, রিলস দেখে, সময় কাটাতে পারতেন? নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা কি আপনারা কেউ করতেন না? আমার জীবনে যখন ও আসে তখন এই সব সোশ্যাল মিডিয়া ছিল না। শুধু আমার শিল্পচর্চা। কিন্তু প্রত্যেক দিন তার সঙ্গে থাকতে থাকতে রোজ শিখেছি কী করে নিজেকেও ওর যোগ্য অর্ধাঙ্গিনী করে তোলা যায়। কখনও না কখনও আমাদের জীবনে এমন মানুষজন আসে, যাদের আমরা গর্ব অনুভব করাতে চাই। সেটা মা বা বাবা বা কাছের কেউ। আমার হলো গৌরব। দিনের পর দিন ওর থেকে শিখেছি শিল্প কে ভালোবাসো এবং সময় দাও। ফোন ঘেঁটে সময় নষ্ট করা ঠিক নয়। পৃথিবীতে সুযোগ কেউ দেবে না। ওটা অর্জন করতে হয়।’