দিল্লিতে স্ত্রীকে গুলি করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে এই খুনের ঘটনা ঘটেছে সঙ্গম বিহারের তিগরি (Tigri) এলাকায়। মৃতের নাম কবিতা রাজপুত (৩০)। তাঁকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে স্বামী শুভম রাজপুতের বিরুদ্ধে। ওই মহিলাকে চারটি গুলি করা হয় বলেও জানা গিয়েছে।