ঘোর বর্ষায় মনের মানুষকে নিয়ে এই ৫ জায়গায় রোড ট্রিপ। Ei Samay - 24 Ghanta Bangla News
Home

ঘোর বর্ষায় মনের মানুষকে নিয়ে এই ৫ জায়গায় রোড ট্রিপ। Ei Samay

Spread the love

বর্ষার প্রকৃতি সব সময় মায়াময়। চারিদিকে ভরে ওঠে সবুজে, সঙ্গে মেঘের গুরুগুরু আর অঝোর ধারায় বর্ষণ। এই ওয়েদারে লং ড্রাইভে যাওয়ার মজাই আলাদা। সঙ্গে ফ্রন্ট সিটে যদি থাকে মনের মানুষ, তা হলে তো কথাই নেই। সেই ট্রিপের আনন্দ হয়ে যায় দ্বিগুণ। গন্তব্যের চেয়েও যেন সুন্দর হয়ে ওঠে ভ্রমণের পথটা। পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝরনা, মেঘে ঢাকা উপত্যকা, সবুজে মোড়া বন আর বৃষ্টিভেজা রাস্তা— সব মিলিয়ে যেন সিনেমার কোনও দৃশ্য। কিন্তু এই সব কোথায় গেলে পাবেন? রইল ভারতের ৫ সেরা রোড ট্রিপ ডেস্টিনেশনের হদিশ।  

মুম্বই থেকে লোনাভলা

বর্ষার সময় পশ্চিমঘাট যেন নতুন করে প্রাণ ফিরে পায়। মুম্বই থেকে লোনাভলার রাস্তা জুড়ে থাকে ঘন সবুজে ঢাকা পাহাড়, ভাসমান মেঘ, হালকা কুয়াশা এবং পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝরনা। বৃষ্টিভেজা আঁকাবাঁকা রাস্তা ধরে এগোতে এগোতে মনে হবে যেন প্রকৃতির এক অপূর্ব ছবির মধ্যে দিয়ে চলেছেন।

দিল্লি থেকে ল্যান্সডাউন

শহরের কোলাহল ছেড়ে যদি শান্ত পরিবেশে কয়েকটা দিন কাটাতে চান, তাহলে দিল্লি থেকে ল্যান্সডাউনের রোড ট্রিপ হতে পারে আদর্শ। গাড়োয়াল হিমালয়ের দিকে উঠতে উঠতে রাস্তার দু’ধারে দেখা মিলবে সুউচ্চ পাইন বন, কুয়াশায় মোড়া পাহাড় এবং নির্জন প্রকৃতির। বর্ষায় এই পথের সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *