আগামী ১-২ ঘণ্টার মধ্যেই ঝেঁপে নামবে মেঘভাঙা বৃষ্টি! কোথায় কোথায় সতর্কতা? | Heavy rain alert in west bengal orange warning for purulia - 24 Ghanta Bangla News
Home

আগামী ১-২ ঘণ্টার মধ্যেই ঝেঁপে নামবে মেঘভাঙা বৃষ্টি! কোথায় কোথায় সতর্কতা? | Heavy rain alert in west bengal orange warning for purulia

Spread the love

কলকাতা:  বৃহস্পতিবার দুপুরের পর থেকে অতি ভারী বৃষ্টি। সঙ্গে প্রবল বজ্রপাত। ভেসে যায় কলকাতা-শহরতলি। কলকাতার বিস্তীর্ণ এলাকা ভেসে যায়। শুক্রবারও সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের বিকালের বুলেটিন অনুযায়ী, পুরুলিয়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা, দুই ২৪ পরগনায়। তবে উত্তরবঙ্গে এখনও বড়সড় দুর্যোগের আশঙ্কা রয়েছে।  উত্তরের ৫ জেলায় জারি লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে চরম ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ারেও চরম ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

একদিনে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিকিমে।  সিকিম, বাংলার পাহাড়ে আরও ধসের আশঙ্কা। পাহাড়ি নদীতে হড়পা বানের সতর্কবার্তা। সিকিম, ভুটানের জলে জলস্ফীতির ভয় ডুয়ার্সের নদীতে। মঙ্গলবারের পর বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। জুনের শেষে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণের সব জেলায়।

টানা বৃষ্টিতে ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এখনও জলমগ্ন হয়ে রয়েছে  সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট জলমগ্ন হয়ে পড়েছে। এ ছাড়াও দমদম, বাগুইআটিতেও জল জমে গিয়েছে। জলমগ্ন সল্টলেকও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *