হাওড়ার জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন বিধায়ক রুদ্রনীল ঘোষ
বিধায়ক পুরসভার ইঞ্জিনিয়ারদের এলাকা ঘুরিয়ে দেখান। কী ভাবে জলনিকাশির ব্যবস্থা করা যায়, সেই ব্যাপারে খতিয়ে দেখতে অনুরোধ করেন। বিধায়ক বলেন, ‘কী ভাবে মানুষকে সুরাহা দেওয়া যায়, জমা জল পাকাপাকি ভাবে বের করা যায়, তার জন্য পুরো পরিকল্পনা করা হয়েছে। এলাকা পরিদর্শন করে যাওয়া হলো। হাওড়ার বাসিন্দারা চামড়ার চটি পরতে পারতেন না। পাকাপাকি ভাবে এমন বন্দোবস্ত করা হবে, যাতে প্লাস্টিকের চটি কম কিনতে হয়।’