ধ্বংসস্তূপের নীচে থেকে গোঙানি, বাঁচার আর্তি - 24 Ghanta Bangla News
Home

ধ্বংসস্তূপের নীচে থেকে গোঙানি, বাঁচার আর্তি

Spread the love

লস পালোস গ্র্যান্ডসের ক্যাফে, রেস্তোরাঁগুলো সন্ধের সময়ে গমগম করে। বুধবারও তার ব্যতিক্রম ছিল না। এখন সেখানে শুধুই ধ্বংসস্তূপের সারি! সেখানকার বাসিন্দা, ৫৬ বছরের কোরো মার্তিনেজ়ের কথায়, ‘হঠাৎ যেন বিস্ফোরণের মতো শব্দ। ঘরের সব কিছু পড়তে আরম্ভ করল। জিনিস বাঁচাব, নাকি বিল্ডিং থেকে দৌড়ে বেরিয়ে আসব, বুঝতে পারছিলাম না। একটা সময় মনে হলো না বেরোলে পুরো বিল্ডিংটা আমার উপরে ভেঙে পড়বে। হাতের কাছে থাকা জরুরি কয়েকটি কাগজপত্র নিয়ে বেরিয়ে এসেছি।’ লস পালোস গ্র্যান্ডসের শপিং মলেও বুধবার সন্ধ্যায় ভালো ভিড় ছিল। সেখানে শপিং করতে যাওয়া, ৫৪ বছরের ওডালিস এস্কালোনার বক্তব্য, ‘চলন্ত সিঁড়ি যেন উপড়ে এসেছে, শপিং মলের দেওয়ালে ফাটল! বেঁচে ফিরব, ভাবতেই পারিনি।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *