ইনস্টাগ্রামের বড় আপডেট! এ বার টিভিতেও দেখা যাবে Reels ও Stories - 24 Ghanta Bangla News
Home

ইনস্টাগ্রামের বড় আপডেট! এ বার টিভিতেও দেখা যাবে Reels ও Stories

Spread the love

ইনস্টাগ্রাম এ বার স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে টিভির পর্দায়। মেটার তরফে জানানো হয়েছে ইনস্টাগ্রামে নতুন ফিচারের মাধ্যমে এ বার পছন্দের রিলস এবং স্টোরিস দেখা যাবে।

ইনস্টাগ্রামের এই নতুন আপডেটের সবচেয়ে বড় আকর্ষণ ‘Reels Casting’ ফিচার। এর সাহায্যে ইউজ়াররা মোবাইলের Reels সরাসরি টিভির বড় পর্দায় দেখতে পারবেন। এমনকী সেভ করা কোনও ভিডিয়ো টিভিতে চালানো যাবে। বন্ধু ও পরিবারের সঙ্গে কনটেন্ট শেয়ার করা আরও সহজ হবে।

শুধু রিলস নয়, টিভি অ্যাপে এ বার কারও ইনস্টাগ্রাম স্টোরিস দেখার সুবিধাও আসছে। পাশাপাশি টিভির পর্দার দেখা যাবে এই জন্য বিশেষ ভাবে তৈরি করা হচ্ছে ‘Horizontal Video Section’ । এর ফলে টিভিতে ভিডিয়ো এক্সপেরিয়েন্স আরও ভালো হবে।

কোথায় দেখা যাবে?

মেটার তরফে জানানো হয়েছে, ২০২০ বা তার পরে বাজারে আসা ‘Samsung Smart TV’-তে এই ফিচার ব্যবহার করা যাবে। এর আগে ইনস্টাগ্রামের TV অ্যাপ শুধুমাত্র Amazon Fire TV এবং Google TV ডিভাইসেই উপলব্ধ ছিল।

ইতিমধ্যে আমেরিকাতে এই ফিচারটি চালু হয়েছে। ভারত-সহ অন্যান্য দেশেও খুব তাড়াতাড়ি এটি চালু হতে চলেছে, বলেও জানা গিয়েছে মেটার তরফে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *