Bengal News Live: তারাতলা বিপর্যয়ে SIT গঠন লালবাজারের, রাত ১২টা পর্যন্ত উদ্ধার ২৩ শ্রমিক | West Bengal NEWS Live: TMC Infighting , CM Suvendu Adhikari Taratala case update
তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়। মৃত পাঁচ। ধ্বংসস্তুপের নিচে এখনও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এ দিকে এই ঘটনায় বুধবার থেকে চলেছে উদ্ধার কাজ। গতকাল রাতভর উদ্ধার কাজে নেমেছে সেনা, NDRF, দমকল ও পুলিশ। লোহা কেটে ধ্বংসস্তুপ সরিয়ে শ্রমিকদের উদ্ধার। ড্রোন উড়িয়ে, স্নিফার ডগ নামিয়ে চলল তল্লাশি। দিনভর নজর থাকবে এই খবরে।
অন্যদিকে, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রথম অধিবেশন চলছে। সেই অধিবেশন চলছে বিগত দু’দিন ধরে। বিধানসভায় আজও রয়েছে অধিবেশন। নজর থাকবে সেই দিকেও।