৬ গোলের রুদ্ধশ্বাস থ্রিলার, হাইতির বাধা টপকে বিশ্বকাপের নকআউটে মরক্কো
প্রথমার্ধেই ৪ গোলের হাড্ডাহাড্ডি লড়াই
সবাইকে চমকে দিয়ে ম্যাচের ১০ মিনিটে লিড নেয় হাইতি। ডান প্রান্ত থেকে দুভার্নে ক্রস রাখেন বক্সে। সেই বল ধরে বুদ্ধিদীপ্ত ব্যাকহিল করেন লেনি জোসেফ। শেষ পর্যন্ত মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনৌর গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়।
গোল হজম করে বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখে মরক্কো এবং একের পর এক সুযোগ তৈরি করতে থাকে। কিন্তু হাইতির অভিজ্ঞ গোলরক্ষক জনি প্লাসিদ একাধিক দুর্দান্ত সেভ করে বাঁচান দলকে। ৩৯ মিনিটে সমতা ফেরায় মরক্কো। বিলাল এল খান্নুসের বিপজ্জনক বল প্লাসিদ বাঁচালেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। ফিরতি বলে গোল করেন মরক্কোর ক্যাপ্টেন আচরাফ হাকিমি।