বাড়ি থেকে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ উদ্ধার, পরিকল্পিত হত্যা?
তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ডাক্তাররা জানান, আঘাতের ফলে প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। বুধবার ঘটনাস্থলে নিয়ে আসা হয় স্নিফার ডগ। আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। মৃতার স্বামী হারান বলেন, ‘ধান বিক্রি করে পাওয়া প্রায় ১২ হাজার টাকা বাড়িতে রাখা ছিল। সেই টাকার লোভেই দুষ্কৃতীরা হামলা চালিয়ে স্ত্রীকে খুন করেছে।’ অতীতেও একাধিকবার চোর বাড়িতে ঢুকে চুরি করেছে বলে তাঁর অভিযোগ। মৃতার মেয়ে রিঙ্কি মহন্ত দত্ত বলেন, ‘এটা পরিকল্পিত খুন।’ বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’