টানা বৃষ্টিতে স্যাঁতস্যাঁতে দুর্গন্ধযুক্ত হয়ে পড়ছে জামাকাপড়, কী ভাবে হবে সমস্যার সমাধান? - 24 Ghanta Bangla News
Home

টানা বৃষ্টিতে স্যাঁতস্যাঁতে দুর্গন্ধযুক্ত হয়ে পড়ছে জামাকাপড়, কী ভাবে হবে সমস্যার সমাধান?

Spread the love

বর্ষা মানেই গরমের হাত থেকে স্বস্তি। কিন্তু এই সময়ের সবচেয়ে বড় সমস্যাগুলির মধ্যে একটি হলো জামাকাপড় শুকনো। টানা বৃষ্টি, কম রোদ এবং বাতাসের অভাবে কাপড় অনেকক্ষণ ভিজে থাকে। ফলে কাপড়ে স্যাঁতস্যাঁতে গন্ধ তৈরি হয়। অনেক ক্ষেত্রে ব্যাকটেরিয়া ও ছত্রাকও জন্মাতে পারে। এই কারণে জামাকাপড় থেকে অস্বস্তিকর দুর্গন্ধ বেরোতে শুরু করে। যা পারফিউম দিয়েও সবসময় ঢাকা যায় না। তবে কয়েকটি সহজ অভ্যাস মেনে চললে বর্ষাকালেও কাপড়কে সতেজ ও সুগন্ধি রাখা সম্ভব। রইল সেই টিপস…

অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহার করবেন না

Detergent
ডিটারজেন্ট

অনেকেই মনে করেন বেশি ডিটারজেন্ট ব্যবহার করলে কাপড় আরও পরিষ্কার হবে। কিন্তু বাস্তবে অতিরিক্ত ডিটারজেন্ট কাপড়ের তন্তুতে জমে থাকতে পারে। এই অবশিষ্টাংশ আর্দ্রতা ধরে রাখে এবং দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির সুযোগ করে দেয়। তাই কাপড় ধোওয়ার সময় প্রয়োজনের তুলনায় বেশি ডিটারজেন্ট ব্যবহার না করাই ভালো। চাইলে শেষ বার ধোওয়ার সময় সামান্য সাদা ভিনিগার বা জীবাণুনাশক দ্রবণ মেশাতে পারেন। এতে কাপড়ের গন্ধ কমাতে সাহায্য মিলবে।

কাপড় থেকে অতিরিক্ত জল বের করে নিন

Musty Smell in Clothes
কাপড়ের দুর্গন্ধ

বর্ষার দিনে কাপড় দ্রুত শুকনোর জন্য ধোওয়ার পর যতটা সম্ভব জল ঝরিয়ে নেওয়া জরুরি। যদি ওয়াশিং মেশিন ব্যবহার করেন, তাহলে অতিরিক্ত একটি স্পিন সাইকেল চালাতে পারেন। এতে কাপড়ের ভেতরে জমে থাকা অনেকটাই জল বেরিয়ে যায় এবং শুকতে কম সময় লাগে।

সঠিক জায়গায় কাপড় শুকনো

Clothes Dry in Monsoon

ঘরের ভিতরে কাপড় শুকতে হলে এমন জায়গা বেছে নিন যেখানে পর্যাপ্ত বাতাস চলাচল করে। জানালার কাছে বা পাখার নীচে কাপড় শুকনো তুলনামূলক বেশি কার্যকর। বাথরুম, রান্নাঘর বা অতিরিক্ত আর্দ্র জায়গায় কাপড় শুকনো এড়িয়ে চলুন। কারণ এসব স্থানে আর্দ্রতা বেশি থাকায় কাপড়ে স্যাঁতসেঁতে গন্ধ আরও বাড়তে পারে।

ঘরের আর্দ্রতা কমানোর চেষ্টা করুন

AC
এসি

ঘরের বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকলে কাপড় শুকোতে অনেক সময় লাগে। তাই এসি বা ডিহিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে। যদি এই যন্ত্রগুলি না থাকে, তবে কাপড়ের আশপাশে বিট লবণ বা সিলিকা জেলের প্যাকেট রাখতে পারেন। এগুলি বাতাসের অতিরিক্ত আর্দ্রতা শোষণ করতে সাহায্য করে।

হালকা ভেজা কাপড়ে ইস্ত্রি করুন

Use of Iron

কাপড় প্রায় শুকিয়ে গেলেও যদি সামান্য ভেজা ভাব থেকে যায়, তাহলে ইস্ত্রি করা উপকারী হতে পারে। ইস্ত্রির তাপে অবশিষ্ট আর্দ্রতা দূর হয় এবং দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণুর সংখ্যাও কমতে পারে। ফলে কাপড় আরও সতেজ থাকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *