কাঠফাটা গরমে হুডি পরাই ছিল ভুল! চেতন চৌধরীকে কি ফাঁসাচ্ছে পুলিশ? কী বলছেন তাঁর বাবা? - 24 Ghanta Bangla News
Home

কাঠফাটা গরমে হুডি পরাই ছিল ভুল! চেতন চৌধরীকে কি ফাঁসাচ্ছে পুলিশ? কী বলছেন তাঁর বাবা?

Spread the love

‘আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে’

চেতনের বাবা বাবুলাল চৌধরী দাবি করেছেন, তাঁর ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। সংবাদসংস্থা ANI-কে তিনি বলেন, ‘চেতন আমাকে স্পষ্ট জানিয়েছে, পাহাড়ের খাদের ধারে কেতনের একদম কাছে দাঁড়িয়েছিল সিয়া। চেতন সেখান থেকে অনেক দূরে ছিল।’ তবে সিয়াই কেতনকে ঠেলে ফেলে দিয়েছে কি না, সেই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি তিনি।

বাবুলাল জানিয়েছেন, সিয়ার সঙ্গে তাঁদের পরিচয় ছিল না। এই ঘটনার আগে চেতনের বাড়ির লোক তাঁকে চিনতেনই না, নাম পর্যন্ত শোনেননি। ওই দিন লোহাগড় দুর্গে যাওয়ার আগে চেতন তাঁর বাবাকে কিছু বলে যাননি। শুধু মাকে বলেছিলেন, তাঁর একটা মিটিং আছে। দুপুর ২টো-৩টের মধ্যে ফিরে আসবেন।

বাবুলালের আরও অভিযোগ, আটকের রাতে পুলিশ তাঁদের বিভ্রান্ত করেছিল। প্রথমে বলা হয়েছিল এটি একটি জালিয়াতির মামলা এবং চেতনকে জিজ্ঞাসাবাদের পরে দু’ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়া হবে। কিন্তু রাতে তিনি থানায় গেলে বাবুলালকে পরের দিন সকালে আসতে বলা হয়। পরের দিন সকালে তাঁরা জানতে পারেন চেতনকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বাবুলালের দাবি, তাঁর ছেলে এই কাজ করতেই পারে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *