বিশ্বকাপের মাঝে এই দেশকে সাসপেন্ড করল FIFA
শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণই নয়। FIFA নেপালকে AFC বা তার সমান গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার অনুশীলনে অংশগ্রহণেও নিষেধাজ্ঞা জারি করেছে।
কেন ANFA-কে সাসপেন্ড করল FIFA?
নেপাল ফুটবলের নিয়ামক সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তাদের দৈনন্দিন কার্যকলাপে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ রয়েছে। FIFA, AFC-র স্বীকৃত টুর্নামেন্টের দল গঠন থেকে শুরু করে বাকি কাজে নেপালের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল হস্তক্ষেপ করেছে। এই বিষয়ে অতীতে একাধিকবার সতর্ক করা হলেও সরকারি হস্তক্ষেপ বন্ধ হয়নি। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিল FIFA।