দুর্ঘটনার পরে পুনে ব্যবসায়ীর হবু স্ত্রীয়ের প্রতিক্রিয়া ছিল সন্দেহজনক
পুনে ব্যবসায়ী কেতন বিশাল আগরওয়ালের মৃত্যুর তদন্ত যত এগোচ্ছে, ততই পোক্ত হচ্ছে সিয়া গোয়েল ও তাঁর প্রেমিক চেতন চৌধরীর বিরুদ্ধে খুনের অভিযোগ। ২৬ বছরের মৃত তরুণের পরিবার আগেই জানিয়েছিল, দুর্ঘটনার পরে ছেলের হবু স্ত্রীয়ের হাবভাব সন্দেহজনক ঠেকেছিল তাঁদের। একই বয়ান উঠে এল লোহাগড় দুর্গের রক্ষীর বয়ানে। কেতনের খাদে পড়ে যাওয়ার খবর আসার পরে সিয়ার রিঅ্যাকশন ছিল সন্দেহজনক। এমনকী দুর্গের রক্ষী সান্ত্বনা দিতে যখন বলেছিলেন যে, কেতন খাদে পড়ে গিয়েও বেঁচে রয়েছেন, তখন স্বস্তি পাওয়ার বদলে ভয় পেয়ে গিয়েছিলেন সিয়া। রক্ষীর এই বয়ান সিয়ার উপর সন্দেহের জন্য যথেষ্ট বলে মনে করছেন তদন্তকারীরা।