‘কংক্রিটে আটকে ছিল হাতটা, ঝুলছে দেহ…’, যা দেখেছিলেন প্রত্যক্ষদর্শী
সাদ্দাম কুরেশি (ঘটনার প্রত্যক্ষদর্শী)
তখনও কোনও উদ্ধারকারী দল এসে পৌঁছয়নি। গোডাউনের কাছেই জনা কয়েক বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। আচমকাই একটা বিকট আওয়াজ শুনি। ঘাড় ঘুরিয়ে দেখি গুদামের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়েছে মাটিতে। কী করব, বুঝে উঠতে পারছিলাম না। দৌড়ে ঢুকে যাই গোডাউন চত্বরেই। চেষ্টা করি ভেঙে পড়া ছাদের নীচে পৌঁছনোর। তখন দেখি, বেঁকে যাওয়া কংক্রিটে আটকে আছে একটা হাত আর বাকি দেহটা ঝুলে আছে। শিউরে উঠলাম। কোনও দিন এমন দৃশ্য দেখিনি। চোখ ঘোরাতে দেখি, আর একটু দূরে একই ভাবে ঝুলে রয়েছে আরও একটি দেহ।