অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী | Former TMC MLA Atin Ghosh Allegedly Grab Rs 4 Crore Property in Kolkata
এবার বেকায়দায় প্রাক্তন তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। কলকাতা পৌরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়রের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। অতীনের বিরুদ্ধে ইতিমধ্যেই দায়ের হয়েছে FIR। জমি দখল, ভয় দেখানো, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র- একাধিক ধারায় FIR দায়ের হয়েছে। প্রায় ৯ বছর ধরে বাইপাস লাগোয়া মেট্রো পলিটন এলাকায় আড়াই কাঠা জমির ওপরে থাকা তিন তলা বাংলো বাড়ি দখল করে রাখার অভিযোগ অতীনের বিরুদ্ধে। সূত্রের খবর, ওই বাড়ি ও জমির বর্তমান বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অতীন ঘোষের কন্যা প্রিয়দর্শিনী ঘোষ।