Sabyasachi-Tina: সব্যসাচীকে চিনলেন কীভাবে? কেজি কেজি সোনা কার টাকায়? সব উত্তর দিতে হল টিনাকে | Sabyasachi Dutta's close TMC leader Tina Saha Bhowmik questioned by police in Gold recovery Case - 24 Ghanta Bangla News
Home

Sabyasachi-Tina: সব্যসাচীকে চিনলেন কীভাবে? কেজি কেজি সোনা কার টাকায়? সব উত্তর দিতে হল টিনাকে | Sabyasachi Dutta’s close TMC leader Tina Saha Bhowmik questioned by police in Gold recovery Case

Spread the love

সব্যসাচী দত্ত, টিনা সাহা ভৌমিকImage Credit: Facebook

কলকাতা: তোলাবাজি মামলায় জেলে সব্যসাচী দত্ত (Sabyaschi Dutta)। বুধবারই ফের তাঁর জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আর এদিকে, থানায় হাজিরা দিলেন সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিক। বিকেল ৪ টে থেকে প্রায় পাঁচ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হল তাঁকে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশের নেতৃত্বে উত্তর বিধাননগর থানার তদন্তকারী আধিকারিকরা দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন টিনাকে। তাঁর বাড়িতে উদ্ধার হওয়া কেজি কেজি সোনা নিয়ে প্রশ্ন করা হয়েছে তাঁকে।

পেশায় প্রাথমিক শিক্ষিক টিনা সাহা ভৌমিকের বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হয়েছে তিন কিলো সোনার গয়না। যার মূল্য প্রায় ৪ কোটি ৪০ লক্ষ টাকা। ওই সোনার গয়না কেনার টাকার উৎস কী? সব্যসাচী দত্তের সঙ্গে তাঁর পরিচয় হল কীভাবে? বাজেয়াপ্ত করা সোনার গয়না কিনতে সব্যসাচী দত্ত টিনাকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন কি না, যাবতীয় প্রশ্ন করা হয় তাঁকে।

জিজ্ঞাসাবাদের পর বেরনোর সময় প্রশ্ন করা হলে, কোনও উত্তর দিতে চাননি টিনা। শুধু বলেন, “আইনের উপর আমার ভরসা আছে।”

নদিয়ার তেহট্টের বাসিন্দা, জেলা পরিষদের সদস্যা টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে তিন কেজি সোনা উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠেছে। তোলাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া সব্যসাচীকে নিয়ে সোমবার রাতে টিনার বাড়িতে যায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় তিন কেজি সোনার গয়না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *