Indian Embassy Advisory: ‘সজাগ থাকুন সবসময়…’, কেন হঠাৎ ভারতীয়দের জন্য সতর্কতা জারি কর হল? | ‘Remain Vigilant at All Times’: Indian Embassy Issues Fresh Advisory for Citizens in Iran Amid Rising Tensions
নয়া দিল্লি: ভারতীয় নাগরিকদের জন্য ফের একবার জারি হল বিশেষ সতর্কতা(Advisory)। ভারতীয় নাগরিকদের জরুরি দরকার বা প্রয়োজন ছাড়া ভ্রমণ করতে বারণ করা হয়েছে ইরানে (Iran)। ভারতীয় দূতাবাসের তরফে ইরানের যুদ্ধ পরিস্থিতির সামগ্রিক উন্নতি হলেও, ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
ইরান-আমেরিকা যুদ্ধ থামিয়ে শান্তি চুক্তির আলোচনা করছে। সেই চুক্তির আলোচনা অনেকটা এগোলেও, দুই পক্ষেই কিছু জটিলতা থেকে যাচ্ছে। তেহরান ও ওয়াশিংটন খসড়া চুক্তি নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য রেখেছে। এর মধ্যেই তেহরানে ভারতীয় দূতাবাস নতুন করে সতর্কতা জারি করা হল। জানানো হল, ইরানের নিরাপত্তা পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। ভারতীয় নাগরিকদের ইরানে ভ্রমণের ক্ষেত্রে দূতাবাসের সতর্কতা অনুসরণ করতে বলা হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বিনা প্রয়োজনে ইরানে ভ্রমণ করতে বারণ করা হয়েছে।
যারা ইরানে বসবাস করছেন, তাদেরও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। তাদের সবসময় সতর্ক থাকতে বলা হয়েছে এবং আশেপাশের পরিস্থিতির বিষয়ে ওয়াকিবহাল থাকতে বলা হয়েছে। বিশ্বাসযোগ্য সূত্র থেকে আশেপাশে কী হচ্ছে, সেই বিষয়ে অবগত থাকতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মতো চলা-ফেরা করতে বলা হয়েছে।
যারা এখন ইরানে যাচ্ছেন বা ইতিমধ্যে ইরানে রয়েছেন, তাদের ভারতীয় দূতাবাসে অবিলম্বে রেজিস্টার করতে বলা হয়েছে। দূতাবাসের ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।