বারাণসীতে নৌকায় চিকেন এবং বিয়ার পার্টির অভিযোগ, গ্রেপ্তার ৫ - 24 Ghanta Bangla News
Home

বারাণসীতে নৌকায় চিকেন এবং বিয়ার পার্টির অভিযোগ, গ্রেপ্তার ৫

Spread the love

সূত্রের খবর, বারাণসীতে গঙ্গা নদীতে যে নৌকায় চেপে ওই পার্টি করা হয় তা সত্যনারায়ণ সাহানি নামে স্থানীয় এক বিজেপি নেতার। ওই নৌকাতেই, নদীতে ঘোরার সময়ে মুরগির মাংস রান্না করেন অভিযুক্তরা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় প্রবল সমালোচনা। এই নিয়ে অভিযোগ দায়ের হয় দশাশ্বমেধ থানাতেও। এর পরেই তদন্ত শুরু করে পুলিশ।

আধিকারিকরা জানিয়েছেন, এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দীপক কুমার, অজয় সাহানি, অরুণ কুমার সাহানি, অনুরাগ নিষাদ এবং রাহুল সাহানিকে। তাঁদের বয়স ২৫ থেকে ৩২-এর মধ্যে। ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *