মামাবাড়ি ঘুরতে এসে লরির তলায় নাবালক, তুলকালাম চণ্ডীপুরে
চণ্ডীতলায় পথ দুর্ঘটনায় বালকের মৃত্যু ঘিরে তুলকালাম। হুগলির চন্ডীতলার পাঁচঘরায় ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে একটি সিমেন্ট কারখানা হয়েছে, তার সামনেই এই দুর্ঘটনা ঘটেছে। এক নাবালক সাইকেল চালাতে গিয়ে লরির তলায় চাপা পড়ে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া লরি এসে ওই নাবালকের উপর দিয়ে চলে যায়। অভিযোগ, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বালকের। তারপরেই তুলকালাম শুরু হয়।