হলদিয়া বন্দর এ বার ইমিগ্রেশন চেকপয়েন্ট, কী সুবিধা হবে?
হলদিয়া বন্দরে বিভিন্ন দেশ থেকে পণ্যবাহী জাহাজ আসে। যেহেতু হলদিয়া বন্দরে ইমিগ্রেশন চেক পয়েন্ট ছিল না, সেই কারণে অন্য দেশের নাবিকরা বা জাহাজের কর্মীরা বন্দরে নামতে পারতেন না। এ বার থেকে ইমিগ্রেশন চেক পয়েন্টে ভিসা এবং পাসপোর্ট পরীক্ষা করিয়ে তাঁরা বন্দরে নামতে পারবেন। এই বিষয়ে সাংসদ সৌমেন্দু অধিকারী জানান, এটা রাজ্যবাসীর কাছে এটা একটা বিরাট পাওনা। এই সিদ্ধান্ত হলদিয়া বন্দরকে আরও এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, ‘এটা বড় পাওয়া আমাদের কাছে। আরও উন্নয়ন হবে। দাদনপাত্রবাড়েও গভীর সমুদ্র বন্দর হবে। আরও অর্থনৈতিক উন্নতি হবে।’