স্থান বদল করে পুষ্য নক্ষত্রে আসছে সূর্য, প্রচুর অর্থলাভ-সাফল্য মেষ বৃষ সিংহ ধনু রাশির
সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য। পুষ্য নক্ষত্রে সূর্যের গোচর লাভজনক হবে সিংহ রাশির জাতকদের জন্য। পুরোনো বিনিয়োগ থেকে উল্লেখযোগ্য মুনাফা করতে পারবেন। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। নতুন চাকরি পাওয়ার যোগ আছে। ব্যবসায় উন্নতি করার নতুন পথ খুলে যাবে। অফিসে সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো হবে।
ধনু রাশি
সূর্যের অবস্থান বদলের প্রভাবে উন্নতি করার নতুন দরজা খুলে যাবে ধনু রাশির জাতকদের সামনে। পরিশ্রমের সম্পূর্ণ ফল আপনি লাভ করবেন। যে ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সুখবর পেতে পারেন। পার্টনারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। সম্পর্কে রোম্যান্স গাঢ় হবে।